জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় ভোলা বিএনপি জেলা কার্যলয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে বিএনপি কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যলয়ে এসে শেষ হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে এ র্যালিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জেলার ৭ উপজেলায় দিবসটি পালিত হয়েছে।
খবরটি ৮টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে — বাংলাদেশের আলো, সকালের সময়, Bangladesh Sangbad Sangstha (BSS), সময় টিভি, https://www.dainiksokal.com/ সহ আরও কয়েকটি। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য নিচের মূল সূত্রগুলো দেখুন।
এই সারসংক্ষেপ মূল সংবাদমাধ্যমের তথ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য মূল সূত্র দেখুন।
চরফ্যাশনে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
মনপুরা সরকারি ডিগ্রি কলেজে ১৫৮-এ মাত্র ৩০ পাস, ১২৮ ফেল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে তালা, অরক্ষিত বন
কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় খেজুর গাছ প্রস্তুত