সম্পাদকীয় নীতি
সূত্র
স্বয়ংক্রিয় খবরগুলো এক বা একাধিক প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি, এবং খবরের পাতায় সেই সব সূত্রের নাম ও লিংক থাকে। পাঠকের পাঠানো খবরে লেখকের নাম (অথবা “নাম প্রকাশে অনিচ্ছুক”) উল্লেখ থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার
সারাংশ লেখা, শিরোনাম ছোট করা ও বিষয় ঠিক করতে AI ব্যবহার করা হয়। AI-কে শুধু প্রকাশিত তথ্য ব্যবহার করতে বলা হয়; তবু ভুল হতে পারে। তাই প্রতিটি খবরে মূল সূত্র দেখার আহ্বান থাকে।
পাঠকের পাঠানো খবর
- প্রতিটি খবর সম্পাদক যাচাই করে তবেই প্রকাশ করেন; প্রকাশের পর পরিবর্তন করতে হলে আবার যাচাই হয়।
- লেখক চাইলে নাম গোপন রাখতে পারেন — পাঠকেরা নাম দেখেন না, তবে সম্পাদক জানেন।
- “✔ যাচাইকৃত” ব্যাজ পান কেবল এনআইডি দিয়ে পরিচয় যাচাই করা প্রতিবেদকেরা।
নিরপেক্ষতা ও শালীনতা
- রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষ না নিয়ে নিরপেক্ষ ভাষায় লেখা হয়; ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করা হয় না।
- ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার এবং শিশুদের পরিচয় প্রকাশ করা হয় না।
- দেশের প্রচলিত আইন মেনে চলা হয়; জুয়া, বেটিং বা নিষিদ্ধ সংগঠনের প্রচার প্রকাশ করা হয় না।
ছবি ও ভিডিও
খবরের কার্ডে ব্যবহৃত ছবির সূত্র কার্ডেই লেখা থাকে। ছবির মালিক চাইলে আমরা দ্রুত ছবি সরিয়ে দিই। ভিডিও ইউটিউব থেকে এম্বেড করা হয়, ডাউনলোড বা পুনরায় আপলোড করা হয় না।
সংশোধন
কোনো খবরে ভুল দেখলে mr.orin@mashruqeorin.com-এ জানান। যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে সংশোধন বা খবরটি সরিয়ে নেওয়া হয়।
সর্বশেষ হালনাগাদ: ২১ অক্টোবর ২০২৬