অর্থায়ন ও স্বচ্ছতা
মানুষের আস্থাই আমাদের মূল শক্তি। তাই কে আমাদের অর্থ দেয় এবং কীভাবে আমরা স্বাধীন থাকি — তা এখানে খোলাখুলি লেখা থাকবে।
এখন কীভাবে চলছে
জনসূত্র এখন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ও বিনামূল্যের প্রযুক্তি দিয়ে চলছে। এখনো কোনো দাতা, বিজ্ঞাপনদাতা বা গ্রাহক প্রতিষ্ঠান নেই।
আমাদের নিয়ম
- কোনো দাতা, বিজ্ঞাপনদাতা বা গবেষণা-গ্রাহক আমাদের খবর বদলাতে, থামাতে বা প্রকাশ করাতে পারবে না।
- কোনো খবর যদি আমাদের কোনো অর্থদাতা বা গ্রাহক প্রতিষ্ঠান সম্পর্কে হয়, খবরের সাথেই তা স্পষ্টভাবে লেখা থাকবে।
- বিজ্ঞাপন সবসময় “বিজ্ঞাপন” লেখা থাকবে, খবরের সাথে মেশানো হবে না।
- প্রতিটি অর্থদাতা ও গ্রাহক প্রতিষ্ঠানের নাম এই পাতায় যোগ করা হবে।
অর্থদাতা ও সহযোগী
এখনো কেউ নেই। (সর্বশেষ হালনাগাদ নিচে দেখুন।)
সর্বশেষ হালনাগাদ: ২১ অক্টোবর ২০২৬