
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় এ বৃষ্টিপাত হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। হেমন্তের আমন ধান কাটার সময় ঘনিয়ে আসায় মাঠে থাকা ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগে পড়েছেন কৃষকেরা। এবার জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি দেশ টিভি-এর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া।
চরভদ্রাসনে এমপির নির্দেশেও উচ্ছেদ হয়নি পদ্মার অবৈধ বাঁধ
ফরিদপুরে বাস পোড়ানোর ঘটনায় পুলিশ সুপারের বক্তব্য
ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
পঞ্চগড় ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
ফরিদপুরে বিদেশি মদ ও বিয়ারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার