সোমবার, ৯ নভেম্বর ২০২৬আজকের সংখ্যায় ৩টি খবর
ধর্ম ও উৎসব, পাঁচবিবি

পাঁচবিবিতে কালীপূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৫:২১

পাঁচবিবিতে কালীপূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে পাঁচবিবি পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। ৮ই নভেম্বর রবিবার দিবাগত রাতে তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের রাধাবাড়ি রোড সংলগ্ন উত্তর গোপালপুর মহল্লার শ্রী শ্রী জয় কালী মন্দির, উপজেলা চত্বর বারোয়ারি মন্দির এবং ৫নং ওয়ার্ডের দমদমা পৌর শ্মশান কালী মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, আপনাদের সুখে দুখে উৎসবে সর্বদা পাশে আছি এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সহযোগিতা পেলে মেয়র হয়ে আরও বেশি সহায়তা করতে পারব।

উৎসবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর ৫ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

খবরটি ২টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে — newsg24, sokalerkhobor24.com। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য নিচের মূল সূত্রগুলো দেখুন।

এই সারসংক্ষেপ মূল সংবাদমাধ্যমের তথ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য মূল সূত্র দেখুন।

একই বিষয়ে আরও

পাঁচবিবি-র আরও খবর