শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬আজকের সংখ্যায় ৩টি খবর
স্থানীয়, লৌহজং

মুন্সীগঞ্জে ২২ দিনে ৯ লাখ ২৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৩৭

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৪:৩১

মুন্সীগঞ্জে ২২ দিনে ৯ লাখ ২৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৩৭

পদ্মা ইলিশ প্রজননের একটি প্রধান অভয়াশ্রম। ইলিশ প্রজননের ভরা মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নিষেধাজ্ঞার ২২ দিনে পদ্মায় যৌথ অভিযানে ৯ লক্ষ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৭ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ছিল।

লৌহজং মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ আহরণের নিষেধাজ্ঞার ২২ দিন পদ্মার লৌহজং অংশে লৌহজং উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নদী থেকে ৯ লক্ষ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২৪১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। গ্রেফতারকৃত ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট এবং মাছ বিভিন্ন মাদ্রাসায় এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়। সাজা প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলার ৪ হাজার ১০৩ টি জেলে পরিবারকে ২৫ কেজি করে ১০২.৫৭৫ মেট্রিক টন ভিজিএফ-এর চাল প্রদান করা হয়।

খবরটি ২টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে — Bangladesh Sangbad Sangstha (BSS), বাসস। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য নিচের মূল সূত্রগুলো দেখুন।

এই সারসংক্ষেপ মূল সংবাদমাধ্যমের তথ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য মূল সূত্র দেখুন।

লৌহজং-র আরও খবর