
দেশের কোনো স্বৈরাচারের প্রেতাত্মা বা বীজ আর দেখতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (১০ নভেম্বর) নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছেন। এ সময় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নওগাঁর সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।
ভিডিওটি এনটিভি-এর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া।
১১ নভেম্বর ঐতিহাসিক নওগাঁ যুদ্ধ দিবস
নওগাঁয় সমবায়ের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ম্যানার্স শেখানোর নামে কোনো র্যাগিং চলবে না:…
নওগাঁ ও কুষ্টিয়ার মোকামে চালের দাম বেড়েছে