নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি নেতা মো. রবিউল ইসলাম পলাশকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে এই হামলা চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যাওয়ার পথে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে তার পথরোধ করে ৪-৫ জন। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
খবরটি ২টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে — Barta Bazar, বার্তা বাজার। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য নিচের মূল সূত্রগুলো দেখুন।
এই সারসংক্ষেপ মূল সংবাদমাধ্যমের তথ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি। বিস্তারিত ও নিশ্চিত তথ্যের জন্য মূল সূত্র দেখুন।
তানোরে সহকর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
পলাশে আ.লীগ-যুবলীগের চার নেতাকর্মীসহ ১৩ জন গ্রেপ্তার
নরসিংদীতে চাঁদাবাজি মামলায় সাংবাদিক পরিচয়ে সুমন গ্রেপ্তার
নরসিংদীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
শেষ হলো ব্যাচেলর পয়েন্ট, পলাশের আবেগঘন পোস্ট
শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির দুটি ঘর
রাশিয়া যুদ্ধে নিহত রনি, দেশে ফিরতে চান হাত হারানো পলাশ