
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবগঠিত বরিশল ইউনিয়ন বাতিল ও নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল এবং আখাউড়া-আগরতলা রুটে যান চলাচল বন্ধ থাকে। পরে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্যের পাঠানো প্রতিনিধিদের আশ্বাসে বেলা সাড়ে এগারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে 'বরিশল' ইউনিয়ন গঠন করে আখাউড়ার সঙ্গে যুক্ত করা হয় এবং সম্প্রতি এটিসহ নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়।
ভিডিওটি যমুনা টিভি-এর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া।
চট্টগ্রামে ওয়াসার ১৭৩ হাইড্রেন্টের বেশিরভাগই অকার্যকর
হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির
ফ্যাসিবাদের রাজনীতি আর ফিরবে না: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলা, চট্টগ্রাম ও পলাশে নতুন ৩ সার কারখানা